২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪

যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহের হোসেন শাহিন (৫৫) নামের এক সিলেটির মর্মান্তিক মৃ’ত্যু হয়েছে। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) বার্মিংহাম শহরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে- ওই সময় শাহিন নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গাড়ি করে ছেলেকে নিয়ে বাসায় ফিরছিলেন। তখন প্রচণ্ড ঘূর্ণিঝড় শুরু হয় এবং রাস্তার পাশের একটি গাছ ভেঙে তার গাড়ির উপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শাহিনের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর গ্রামে। তিনি ছয় মেয়ে ও এক ছেলের জনক। তিনি যুক্তরাজ্যে বসবাস করলেও নিজ এলাকার আর্থসামাজিক উন্নয়নে সবসময় বেশ ভূমিকা রাখতেন। শাহিন ছিলেন বালাগঞ্জ-ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি।
এদিকে, তাঁর হৃদয়বিদারক এ মৃত্যুতে যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D