২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪
শাহ মনসুর আলী নোমান : যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী কলম সৈনিক ও সাংবাদিকদের সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সপ্তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে।
সংগঠনের সভাপতি ড. আনসার আহমদ উল্লাহর (সত্যবাণী) সভাপতিত্বে ও সেক্রেটারি জুবায়ের আহমদের (ডিবিসি নিউজ)পরিচালনায় রোববার (১০ নভেম্বর) বিকালে পূর্ব লন্ডনের নিউ রোডের একটি রেস্তোরার হলরুমে অনুষ্ঠিত হয়।
সভাপতির স্বাগত বক্তব্যের পর ইউকে বাংলা গার্ডিয়াম ম্যাগাজিনের অ্যাসিসটেন্ট এডিটর, সংগঠনের ট্রেজারার এসকেএম আশরাফুল হুদা বার্ষিক ট্রেজারার রিপোর্ট পেশ করেন এবং সেক্রেটারির বার্ষিক রিপোর্ট তুলে ধরেন জুবায়ের আহমদ।
পরে নির্বাচন কমিশনার এটিএম মনিরুজ্জামান উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে জগন্নাথপুর টাইমসের সম্পাদক সাজিদুর রহমানকে সভাপতি ও বিলেত ম্যাগাজিনের মিজানুর রহমান মীরুকে সেক্রেটারি করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন।
উক্ত সভায় বক্তব্য রাখেন বাংলা মিররের বিশেষ প্রতিনিধি ও ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, ইউকেবিডি টিভির চেয়ার মকিস মনসুর, সত্যবাণী ক্রীড়া প্রতিবেদক জামাল আহমদ খান, বিশ্ববাংলা নিউজ২৪ এর চেয়ার সাহেদা রহমান, বাংলা সংলাপের ব্যারিস্টার ইকবাল হোসেন, জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, বাংলাদেশ ডায়েরির রিপোর্টার ড. জয়নুল আবেদীন, ইউকেবিডি টাইমসের প্রধান সম্পাদক ড. শামসুল চৌধুরী, লন্ডন বিচিত্রার রিপোর্টার আব্দুল বাছির, রেড টাইমের আসমা মতিন, ইমদাদুন খান, ইকরা বাংলা টিভির প্রেজেন্টার হাফসা ইসলাম, আই অন টিভির মুন কোরেশী, আই অন টিভির হেনা বেগম, মনুজ সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ, ইউকে বাংলা গার্ডিয়ানের সালেহ আহমদ, হবিগঞ্জ এক্সপ্রেসের লন্ডন প্রতিনিধি এ রহমান অলি, ভোরের কাগজের যুক্তরাজ্য প্রতিনিধি ড. আজিজুল আম্বিয়া, ভয়েস অব টাওয়ার হ্যামলেটসের সম্পাদক সুয়েজ মিয়া, এনএল২৪ এর রিপোর্টার নুরুন নাবী, বাংলাভিউর শামীম আশরাফ, সিলেট ভিউর মুন্না মিয়া, সত্যবাণীর ইমরান মাহমুদ ও রেড টাইমসের শিফন মিয়া প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D