২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৭
দলীয় ও ব্যক্তিগত স্বার্থে পরিবহন ধর্মঘট বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এর পেছনে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী জড়িত বলে মন্তব্য।
বুধবার সকালে এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীন সরকার দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বন্দুকের জোরে দেশব্যাপী প্রতিদিনই বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন-নিপীড়ণ চালানো হচ্ছে।
তিনি বলেন, বিরোধী নেতাকর্মীদের দমনে কুটকৌশলের আশ্রয় নিয়ে তাদেরকে জিম্মি করে সরকারী দলের নেতাকর্মীদের দ্বারা সংঘটিত অপরাধ অন্যের ঘাড়ে চাপানোর কুসংস্কৃতিতে বর্তমান শাসকগোষ্ঠী এখন চ্যাম্পিয়ন। অব্যাহত গতিতে বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে বিরোধী নেতাকর্মীদের পর্যদুস্ত ও নাজেহাল করা হচ্ছে।
অপর এক বিবৃতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুন অর রশীদসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে তাদের শর্তহীন মুক্তির জোর দাবি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D