২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা সৃষ্টিকারী সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিনকে (৫০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্বনাথ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফখরুল আহমদ মতছিন দেওকলস ইউনিয়নের মৃত আছকির আলীর ছেলে এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান ও বিশ্বনাথ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল।
র্যাব জানায়, ২১ আগস্ট আদালতে দায়েরকৃত মামলার (বিশ্বনাথ থানার এফআইআর নং-১২/৭৮) আসামি তিনি। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D