২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করতে বাধা দিয়েছে পুলিশ।
শনিবার গুলশানের একটি সেন্টারে ‘সীমান্ত হত্যা রাষ্ট্রের দায়’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে জনগণতান্ত্রিক আন্দোলন নামের একটি সংগঠন।
প্রবন্ধ উপস্থাপনের আগেই পুলিশের বাধায় সেমিনার বন্ধ হয়ে যায়।
সকাল ১০ টায় সেমিনার শুরুর সঙ্গে সঙ্গে গুলশান থানা পুলিশের এক কর্মকর্তা অনুষ্টানে গিয়ে তা বন্ধ করতে বলেন। তিনি জানান অনুমতি না থাকায় এ সেমিনার করতে দেয়া যাবে না। তাই তা বন্ধ করতে হবে।এরপর সংক্ষিপ্ত বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, আজকের ঘটনা প্রমান করে বাংলাদেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। কারণ কোনো ঘরোয়া অনুষ্টানে পূর্বানুমতির প্রয়োজন হয় তা আগে কখনো শুনিনি।
পরে বিশিষ্ট কলামিস্ট ও উপস্থাপক ফরহাদ মজহার সবার কাছে ক্ষমা চেয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D