২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জগদ্দল পাথরের ন্যায় জাতির ঘাড়ে চেপে বসা ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও দেশের অনেক ক্ষতি করে গেছে। গণঅভ্যূত্থানের দিন পর্যন্ত ছাত্রজনতার উপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা নৃশংস হামলা করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচীতে যোগ দিতে গিয়ে যারা শহীদ ও আহত হয়েছেন তারা জাতির শ্রেষ্ট সন্তান। বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের পতনে ছাত্রজনতার এই ত্যাগ জাতি কোনদিন ভুলবেনা। আমরা নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। আওয়ামী দুঃশাসনে বিধ্বস্ত এই দেশকে গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে সাম্প্রতিক ছাত্রজনতার আন্দোলনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহতদের দেখতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ , জেলা দক্ষিণ সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শরিফ মাহমুদ প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, দেশ থেকে ফ্যাসিস্ট উৎখাত হয়েছে কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। এব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কোন স্বার্থান্বেসী মহল যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে।
এদিকে বৃহস্পতিবার বিকেলে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে সিলেট মহানগর জামায়াতের একটি প্রতিনিধি দল সিলেট চেম্বার অব কমার্স আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D