২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৪
জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোঠা সংস্কার আন্দোলন ও কারফিউ থাকায় সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা কিছুটা কমেছে। জুলাই মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।
শনিবার (৩ আগস্ট) এ প্রতিবেদন প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি।
প্রতিবেদনে প্রকাশ করা হয়, জুলাই মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়। আর সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়।
সিলেট জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
মৌলভীবাজার জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৭ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৪ জন সিএনজি ও লেগুনা চালক ও যাত্রী ও ৬ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ২ জন, মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এসময় ৯ জন চালক নিহত হয়েছেন। এছাড়া জুলাই মাসে নিহত ২৫ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ৪ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, জুন মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D