সিলেটে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১

প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২৪

সিলেটে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১

সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে ২৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (এসএমপি) একটি টিম।

বুধবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারের সামন থেকে এসব পণ্য জব্দ করা হয়।

এসময় একটি পিকআপ ও এক চোরাকারবারিকে আটক করে পুলিশ। আটক মো. জাকারিয়া আহমদ (২৬) সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর উপরশ্যামপুর গ্রামের কামাল হোসেন পাখির ছেলে।

এসএমপি’র মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা টিম ২৪ লাখ ২০ হাজার টাকার ৪৫৫ পিস ভারতীয় চোরাই শাড়ি জব্দ করেছে। এঘটনায় আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট