২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৪
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। শিক্ষার্থীরা বাধা ডিঙিয়ে যাওয়ার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। আজ বুধবার দুপুরে সিলেট নগরের সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সারা দেশে ছাত্রহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা গুম-খুনের প্রতিবাদে ও জাতিসংঘ তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে শিক্ষার্থীদের আজ দুপুরে পূর্বঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ছিল। শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে অবস্থান নেন। এ সময় বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সরে যেতে বলে। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে দুপুর ১২টার দিকে সিলেট শহরের দিকে পদযাত্রা নিয়ে যেতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা নগরের সুবিদবাজার মোড়ে পৌঁছালে, সেখানে অবস্থান করা পুলিশ সদস্যরা তাঁদের পথ রোধ করেন। শিক্ষার্থীরাও সুবিদবাজার মোড় সড়কে কিছু সময় অবস্থান করেন। একপর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যেতে থাকেন। পুলিশ সদস্যরা সড়কের পাশে অবস্থান করে হঠাৎ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। শিক্ষার্থীরাও ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D