সিলেটে পুলিশ-ছাত্রদল ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৪

সিলেটে পুলিশ-ছাত্রদল ধাওয়া-পাল্টা ধাওয়া

সিলেট নগরীর বন্দরবাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের সময় পুলিশ ও তাদের মধ্যে ধাওয়-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসময় ছাত্রদলের পক্ষ থেকে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে।

বুধবার (১৭ জুলাই) বেলা পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রায় আধাঘন্টা হওয়া এই ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশের ধাওয়ায় ছাত্রদল পালিয়ে যায়। এসময় বন্দর ও জিন্দাবাজারের ব‍্যবসায়ী এবং পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, বুধবার বেলা পৌনে দুইটার দিকে নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে হাসান রাব্বী ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এর নেতেৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি হাছান মার্কেটের সামনে আসামাত্র পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশও সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট