২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৪
প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ত্রাণ বিতরণ করেছে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগর শাখা।
রোববার (১৪ জুলাই) সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ উপজেলার বন্যার্ত মানুষের মাঝে জাতীয় পার্টি চেয়ারম্যান রওশন এরশাদ ও মহাসচিব কাজী মামুনুর রশীদ এর নির্দেশে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী বন্যাকবলিত সিলেট জেলার বিভিন্ন জনপদ সরেজমিন পরিদর্শন এবং তিন হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এডভোকেট এম এ সালেহ চৌধুরী সকাল থেকে রাত পর্যন্ত দুর্দশাগ্রস্ত নারী, পুরুষ, শিশু, কিশোর এবং অশীতিপর মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এডভোকেট কবির আহমদ ও কেন্দ্রীয় সদস্য জামাল মিয়া, সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি লিয়াকত আলী খান, গোয়াইনঘাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রব, জেলা জাতীয় পার্টি নেতা ফারুক সরকার, জকিগঞ্জের জাতীয় পার্টি নেতা আব্দুল আহাদ, শামিম আহমদ, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সহ-সাধারণ সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, মোগলাবাজার থানা জাতীয় পার্টি নেতা লায়েক আহমদ, জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা শাখার সভাপতি বিষ্ণু রবি দাস, মহানগর শাখা সভাপতি মুজাম্মেল হুসেইন বাদশাহ, শ্রমিক পার্টি জকিগঞ্জ উপজেলা শাখা সভাপতি আনোয়ার হোসেন, যুব সংহতি মহানগরীর সদস্য সচিব মাহফুজ আহমদ কবির প্রমুখ। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D