২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৪
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মো. লিয়াকত আলী (৬২) নামে যুক্তরাজ্যের ম্যানচেস্টারগামী এক যাত্রীর ল্যাগেজ থেকে সিগারেট ও জর্দা জব্দ করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯ টায় বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭ এপিবিএন) মালামালগুলো জব্দ করে।
জব্দকৃত ৫ কার্টুন বেনসন সিগারেট ও ৮ কেজি মমো জর্দার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। যুক্তরাজ্যগামী ঐ যাত্রী সুনামগঞ্জের বাসিন্দা।
৭ এপিবিএন-মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ পাবেল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ম্যানচেস্টারগামী যাত্রী লিয়াকতের ল্যাগেজ ডিপার্চার স্ক্যানিং মেশিনে স্ক্যানিং করাকালে ৫ কার্টুন বেনসন সিগারেট ও ৮ কেজি মমো জর্দা পাওয়া যায়। পরে এপিবিএনের ইন্টেলিজেন্স টিম ও বিমানবন্দররের কাস্টমস কর্তৃপক্ষ সিগারেট ও জর্দা জব্দ করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D