সিলেটে আরও ৬০ বস্তা ভা*র*তী*য় চো*রা*ই চিনি জ*ব্দ

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪

সিলেটে আরও ৬০ বস্তা ভা*র*তী*য় চো*রা*ই চিনি জ*ব্দ

সিলেটে মহানগরের পাইকারি বাজার কালিঘাট থেকে একটি পিকআপ ভর্তি ৩ লক্ষ ২৩ হাজার টাকা মূল্যের ৬০ বস্তা চিনি জব্দ করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার এলাকার কালিঘাট কালিমন্দিরের পার্শ্ববর্তী গলি থেকে একটি পিকআপ ভর্তি এসব চিনি জব্দ করে থানাপুলিশ। এসময় পুলিশের ধাওয়ায় পিকআপটি ফেলে এর চালক পালিয়ে যান।

এরআগে বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে পৃথক অভিযান চালিয়ে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাই চিনি জব্দ করে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় ৭টি ট্রাক জব্দ ও ৭ জনকে গ্রেপ্তার করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট