২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফল ২০২৪ সালের তিন দিনব্যাপী ২য় ভর্তি মেলা আগামী রোববার ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে। ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মেলা চলবে ১৬ জুলাই ২০২৪ পর্যন্ত। ভর্তি মেলার ১ম দিন ১৪ জুলাই রোববার সকাল ১০ টায় নগরীর শেখঘাট ক্যাম্পাসে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ফিতা কেটে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অনার্স কোর্সে বিবিএ, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ইন সিএসই, ইংলিশ ও এলএলবি এবং মাস্টার্স কোর্সে এমবিএ, এমএ ইন ইংলিশ, এলএলএম, মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) ও মাস্টার্স অব পাবলিক হেল্থ (এমপিএইচ) এ ভর্তি চলছে। ভর্তি মেলায় বিভিন্ন বিভাগের প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবকবৃন্দকে স্বাগত জানাবেন এবং নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবেন।
ভর্তি মেলা উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। ভর্তিতে ৩০ শতাংশ ও টিউশন ফিতে ৩০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া ভাল ফলাফলকারী ছাত্র-ছাত্রীর জন্য টিউশন ফিতে শতভাগ পর্যন্তবিশেষ ছাড় রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D