২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২৪
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানা এলাকায় চোরাই চিনিসহ সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। এরমধ্যে বুধবার রাত ১টার দিকে একটি ট্রাক জব্দ করা হয়। এ সময় আটক করা হয় ৫ ট্রাকচালককে। কয়েক ঘণ্টার ব্যবধানে আটক সাতটি ট্রাকে অন্তত দেড় কোটি টাকার চোরাই চিনি রয়েছে বলে ধারণা পুলিশের।
বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে ও বুধবার রাতে সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে মহানগরীর দিকে প্রবেশের সময় এসএমপির গোয়েন্দা বিভাগ ও থানা পুলিশের অভিযানে সাতটি ট্রাক আটক করা হয়।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
চিনির জব্দ তালিকা শেষে পৃথক দুটি অভিযানের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে।
জানা গেছে, গত মঙ্গলবার ও বুধবার সিলেটের সীমান্ত উপজেলা কানাইঘাটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে চোরাকারবারিরা বাধা সৃষ্টি করে। এ ঘটনার প্রেক্ষিতে সিলেট মেট্রোপলিটন এলাকার প্রবেশমুখে কড়াকড়ি আরোপ করা হয়।
পরে রাত একটার দিকে শাহপরান থানার মাজার পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশের অভিযানে ৪০০ বস্তা চোরাই চিনিসহ একটি ট্রাক ও দুই জনকে আটক করা হয়। ৪০০ বস্তায় ২০ হাজার কেজি ভারতীয় চিনি রয়েছে। যার বর্তমান বাজারদর প্রায় ২৪ লাখ টাকা।
এরপর আজ (বুধবার) ভোরে তামাবিল মহাসড়ক দিয়ে শহরে প্রবেশ করার সময় ছয়টি চোরাই ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দ করে গোয়েন্দা পুলিশ। এ সময় তিনটি ট্রাকের চালককে আটক করা হয়।
এই ছয়টি ট্রাকে অন্তত কোটি টাকার চোরাই চিনি রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ সূত্র।
একসঙ্গে সাতটি ট্রাক আটকের ঘটনা শাহপরান থানা এলাকায় এই প্রথম। এর আগে গত ৬ জুন সিলেট মহানগরীর জালালাবাদ থানার উমাইরগাঁওয়ের কাছে পুলিশ ১৪টি আটক করে ২ হাজার ১০০ বস্তা চোরাই চিনি জব্দ করেছিল। এরপর ১৫ জুন বিজিবি তামাবিল মহাসড়ক থেকে ১১ ট্রাক চোরাই চিনি জব্দ করেছিল। আর গত মঙ্গলবার ও বুধবার কানাইঘাটের সড়কের বাজার ও বাংলাবাজারে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ১২টি ট্রাক থেকে ১ হাজার ১৬১ বস্তা চোরাই চিনির জব্দ করে।
গোয়াইনঘাটে নৌপথে অভিযান, ১৫২ বস্তা চিনি জব্দ
সিলেটের গোয়াইনগাট থানা এলাকায় নৌপথে অভিযান চালিয়ে ১৫২ বস্তা চোরাই চিনি জব্দ করেছে। গতকাল বুধবার ডৌবাড়ি ইউনিয়নের গৌরীপুরে এ অভিযান চালানো হয়। চোরাই চিনি পরিবহনে নৌকাটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার গোয়াইনগাট থানায় একটি মামলা হয়েছে। ১৫২ বস্তায় সাত লাখ ৬০ হাজার টাকার চিনি রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D