সিলেট থেকে রাশিয়ান মর্টার সেল উদ্ধার

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৪

সিলেট থেকে রাশিয়ান মর্টার সেল উদ্ধার

সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার থেকে রাশিয়ান মর্টার সেল (মডেল -৮২ এমএম) উদ্ধার করা হয়েছে। মর্টার সেলটি এক সপ্তাহ আগে ছালিরমহল গ্রামের বিলাল মিয়া কমলাদিঘীর পাশে মাটি খুঁড়ে মর্টার সেলটি পেয়েছিলেন।

মর্টার সেলটি পেয়ে বিলাল মিয়া তার বাড়িতে রাখেন। পরে সাহেবের বাজারে নিলে স্থানীয় এক সাংবাদিকের নজরে পড়ে।

পরে বিষয়টি এসএমপির উপ-পুলিশ কমিশনার শেখ আজবাহার আলী, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো. জহিরুল ইসলাম, অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া ও সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারকে অবগত করেন।

পরে পুলিশ বিলাল মিয়ার কাছ থেকে মর্টার সেলটি উদ্ধার করে সাহেবেরবাজার হান্নান মার্কেটের সামনে রাখে। তারা বোম নিষ্ক্রিয়করণ দলকে খবর দেন। তারা সাহেবেরবাজার পৌঁছে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার শেখ আজবাহার আলী বলেন, একটি মর্টার সেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে। বোমা নিস্ক্রিয়করণ দল সেখানে যাবে এবং পরবর্তী করণীয় ঠিক করবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট