২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪
সিলেট মহানগর থেকে নেপালি সম্প্রদায়ের এক ব্যক্তি নিখোঁজ হয়ে গেছেন। শনিবার (৬ জুলাই) বিকালে পাপলু প্রধান (৫৬) নামের ওই ব্যক্তি নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সিলেট শাহপরাণ থানায় জিডি করা হয়েছে।
পাপলু প্রধান নগরীর শিবগঞ্জ এলাকার খরাদিপাড়া আনন্দ ৩৫/১ এর বাসিন্দা গৌরিমান প্রধানের ছেলে। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
জিডি সূত্রে জানা গেছে, পাপলু প্রধান ব্যবসায়ীক কাজে নগরের সোবহানীঘাটস্থ কাঁচাবাজারে যাওয়ার জন্য শনিবার বিকালে বাসা থেকে বের হন। কিন্তু তিনি রাতে আর ঘরে ফেরেননি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাঁকে সম্ভাব্য সকল স্থানে খুঁজে না পেয়ে শাহপরাণ থানায় জিডি করেছেন।
পরিবারের সদস্যরা জানান- পাপলু প্রধানের সঙ্গে ব্যবসার অর্ধলক্ষাধিক টাকা ছিলো। তিনি সহজ-সরল প্রকৃতির লোক। কোনো চক্রের কবলে পড়ে থাকতে পারেন বলে পরিবারের সদস্যদের আশঙ্কা।
কেউ তার খোঁজ পেলে 01674 861001 ও 01641 248140 (ছেলে) এই দুই মোবাইল ফোন নাম্বারে অথবা শাহপরাণ থানাপুলিশের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন- ওই ব্যক্তি নিখোঁজের জিডি হওয়ার পর থেকে তাকে উদ্ধারে প্রযুক্তির সহায়তায় তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D