শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা আজ রবিবার

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৪

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা আজ রবিবার

শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও শুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব ২০২৪ উপলক্ষে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা, সিলেট আয়োজিত ৯ দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ইসকন মন্দির যুগলটিলা সিলেটে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- আজ ৭ জুলাই রবিবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় আলোচনাসভা, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ, বেলা ৩টায় শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা যুগলটিলা মন্দির থেকে শুরু হয়ে সিলেট নগর প্রদক্ষিণ করবে, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় ভজন সঙ্গীতানুষ্ঠান।

৮ জুলাই সোমবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, বিকেল ৪টায় ভজন কীর্ত্তন, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত সাড়ে ৮টায় বৈদিক নাটক।

৯ জুলাই মঙ্গলবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, বিকেল ৪টায় ভজন কীর্ত্তন, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

১০ জুলাই বুধবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, বেলা ৩টায় ভজন কীর্ত্তন, বিকেল ৪টায় এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈদিক নাটক।

১১ জুলাই বৃহস্পতিবার (হেরা পঞ্চমী) দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, বিকেল ৪টায় ভজন কীর্ত্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত সাড়ে ৮টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ম্যাচলেস গিফট’।

১২ জুলাই শুক্রবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় আলোচনাসভা, বিকেল ৪টায় ভজন কীর্ত্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘অধ্যাত্ম দীপম্’।

১৩ জুলাই শনিবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, বিকেল ৪টায় ভজন কীর্ত্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত সাড়ে ৮টায় নামহট্ট বিনোদন (আনন্দধারা)।

১৪ জুলাই রবিবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, বিকেল ৪টায় ভজন কীর্ত্তন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন, রাত সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈদিক নাটক।

১৫ জুলাই সোমবার দুপুর ১২টায় মহাভোগরাগ ও ভোগারতি দর্শন, দুপুর ১টায় আলোচনাসভা, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ, বেলা ৩টায় শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা যুগলটিলা মন্দির থেকে শুরু হয়ে সিলেট নগর প্রদক্ষিণ করবে, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

রথযাত্রা মহোৎসবের সকল আয়োজনের সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন, যুগলটিলা সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট