সিলেটে ডিবি’র অভিযানে ৭ জুয়াড়ি আটক

প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৪

সিলেটে ডিবি’র অভিযানে ৭ জুয়াড়ি আটক

সিলেটে একের পর এক অভিযান চালিয়ে জুয়াড়ি ধরছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সর্বশেষ বৃহস্পতিবার (৪ জুলাই) ডিবি’র একটি টিম বিকাল সাড়ে ৫টার দিকে মহানগরের পাঠানটুলা থেকে জুয়া খেলারত ৭ জুয়াড়িকে আটক করেছে।

আটকরা হলেন- রইছ আলী (৬৪), মানোয়ার হোসেন (২৭), নূর ইসলাম (৪২), ইয়াসিন খাঁ (৪৫), মো. আব্দুল মিয়া (২০), মো. মনির (২৫) ও রাসেল আহমেন (২৮)।

পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট