২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৪
সিলেটে সিম কোম্পানীগুলোর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ ও রির্চাজের টাকা মেয়াদ শেষে সিমে থাকা প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) সকালে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রতিমন্ত্রীর কাছে যৌথ উদ্যোগে স্মারকলিপি প্রদান করেন সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল হুসাইন, প্রচার সম্পাদক মো. ফুজায়েল আহমদ, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, প্রচার সম্পাদক পিযোষ মোদক, সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সমাজ সচেতন নাগরিকবৃন্দদের মধ্য থেকে ইকবাল হোসেন, অ্যাডভোকেট শাহেদ আহমদ ও আল ইমরান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়- প্রায় আঠারো কোটি মানুষের দেশে প্রায় ১০ থেকে ১২ কোটি মানুষ মোবাইল ব্যবহার করছেন। পৃথিবীর প্রায় দেশেই সময়ের পরিবর্তনে ও ব্যবসায়ীক প্রতিযোগিতার কারণে সিম কোম্পানীগুলোর মূল্য অনেকাংশে হ্রাস পেয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও কম মূল্যে মাসব্যাপি মোবাইল ব্যবহার করা যায়, কিন্তু আমাদের দেশে সিম কোম্পানীগুলো উল্টো পথে হাঁটছে। এবছরের শুরু থেকে অদ্যাবধি মিনিট ও এমবি রিচার্জে অতিরিক্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে। এরমধ্যে রয়েছে মেয়াদ ভোগান্তি। প্রায়শই মোবাইলের সিমে থাকা টাকা, মিনিট ও এমবি মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই কেটে নেয় সিম কোম্পানীগুলো। মেয়াদ শেষ হতে পারে, তাই বলে আমার ব্যবহ্নত টাকা, মিনিট ও এমবি সিম থেকে কেটে নেওয়ার অধিকার সিম কোম্পানীগুলোর রয়েছে বলে আমরা সাধারণ জনগন মনে করি না। মেয়াদ শেষ হতে পারে, আমার সিমে থাকা টাকা, মিনিট ও এমবি নতুনভাবে রির্চাজের সাথে সাথেই ফিরিয়ে দিতে সিম কোম্পানীগুলো সদিচ্ছার প্রযোজন। একটি সাধারণ হিসেবে দেখা যায়, সারাদেশের প্রায় ১০ থেকে ১২ কোটি মানুষ সবাই যদি ২০ টাকা করে মোবাইলে রিচার্জ করি, তাহলে প্রায় এক দিনে কত কোটি টাকা কোম্পানিগুলো সিস্টেমের মাধ্যমে কেটে নিয়ে যাচ্ছে। রিচার্জের মেয়াদ শেষে খরচ না হওয়া টাকা কি পচে যায়? তা না হলে পরবর্তী রিচার্জের সঙ্গে গ্রাহকের অ্যাকাউন্টে তা ফিরিয়ে দেওয়া হয় না কেন? মোবাইলের সিম রিচার্জের মেয়াদ শেষে অব্যবহৃত মিনিট ও এমবি অপারেটররা কেটে নেওয়া এবং সিম কোম্পানীগুলোর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হওয়ায়, গতমাসে ও এই মাসের মূল্যবৃদ্ধি মোবাইল ব্যবহারকারী সাধারণ জনগণকে কিংকর্তব্যবিমূঢ় করে ফেলেছে। কি কারণে সিম কোম্পানী এতো অস্বাভাবিক মাত্রায় মূল্য বৃদ্ধি করলো? তা তদন্ত সাপেক্ষে সুষ্ঠু সমাধান, আপনার মাধ্যমে হবে বলে আমরা মোবাইল ব্যবহারকারীরা আশাবাদী। তাই সিম কোম্পানীগুলোর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ ও রির্চাজের টাকা মেয়াদ শেষে সিমে সুরক্ষিত থাকতে আপনার সুদৃষ্টি কামনা করছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D