২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৪
সুনামগঞ্জের দোয়ারা বাজারের আজমপুর এলাকায় সুরমা নদী পার হতে গিয়ে তীব্র স্রোতে নৌকা ডুবে শিশুসহ তিন জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ তিন জনই আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টার দিকে ডিঙ্গি নৌকা করে সুরমা নদী পার হওয়ার সময় স্রোতের কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মাঝি সাতরে পারে চলে আসতে পারলেও দুই মহিলা ও এক শিশু ডুবে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D