মধ্যনগরে ১০০ বস্তা ভারতীয় চিনি জব্দ

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৪

মধ্যনগরে ১০০ বস্তা ভারতীয় চিনি জব্দ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ।

রবিবার (৩০ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের একটি কবরস্থান থেকে এসব চিনি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনাকালে বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের বেরবেরী হাওরে অবস্থিত একটি কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় চিনি জব্দ করা হয়।

মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, উদ্ধারকৃত ভারতীয় চিনি আদালতের মাধ্যমে নিলাম দেওয়া হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট