হাওরে মাছ ধরতে গিয়ে দুই জেলে নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৪

হাওরে মাছ ধরতে গিয়ে দুই জেলে নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওরে মাছ ধরতে গিয়ে দুই জেলে নিখোঁজ হয়েছেন। এর মধ্যে মো. হোসেন আলী (৪০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অনেক খোজাখুজির পরও অন্যজনের কোন সন্ধান পাওয়া যায়নি।

শনিবার (২৯ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। হোসেন আলী উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের সুনামপুর গ্রামের সিফাত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, হোসেন আলী ও একই গ্রামের শাহ আলম মিয়া বাড়ির পার্শ্ববর্তী হাওরে জাল দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে তারা নিখোঁজ হয়ে যায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে তাদেরকে খুজতে থাকেন স্থানীয়রা। পরে বিষয়টি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হলে ঘটনাস্থলে যান তারা। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা অনেক খোজাখুজি করে সন্ধ্যায় হোসেন আলীর মরদেহ উদ্ধার করা হয়। তবে অপর জনের সন্ধ্যান পাওয়া যায়নি। নিখোঁজ যুবক শাহ আলম (১৭) সুনামপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র।

এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ দোলোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, নিখোজ শাহ আলমকে উদ্ধারে চেষ্ঠা চলছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট