সিলেটে ৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ যুবক আটক

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৪

সিলেটে ৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ যুবক আটক

সিলেট শহরতলীর বটেশ্বর এলাকা থেকে ৯৮ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- সুনামগঞ্জ সদর উপজেলার অচিন্তপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে কবির হোসেন (২৪) ও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে র আমিন (২৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ (রহ.) থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য রাজন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট