বিয়ে বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৪

বিয়ে বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যুবকের মৃত্যু

ঢাকা থেকে হবিগঞ্জের লাখাইয়ে বিয়ে বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

মৃত ওই যুবক মো. উসমান মিয়া (২৬) ঢাকার যাত্রাবাড়ী এলাকার জয়নাল মিয়ার ছেলে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার আব্দুল আহাদ জানান, লাখাই উপজেলার লাখাই ইউনিয়নের মহরমপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে সুর আলমের বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে আসছিল ওই যুবক। শুক্রবার (২৮ জুন) সকাল ১১টার দিকে মহরমপুর গ্রামের নিকটবর্তী চিকনপুর নামক ব্রিজের নিকট নদীতে কয়েকজন যুবক গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পানির স্রোতে উসমান মিয়া পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত চম্পক দাম জানান, সংবাদ পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি বলেন- যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট