২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৪
সিলেটের কানাইঘাট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সড়কের বাজার এলাকার রামপুর যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার আহমদ স্বপন (১৯) সিলেট এমসি কলেজের বিএ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভরন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এছাড়াও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক সাব্বির আহমদের ছোট ভাই স্বপন।
বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
জানা গেছে, স্বপন মোটরসাইকেল যোগে জকিগঞ্জ থেকে সিলেট আসার পথে কানাইঘাট উপজেলার রামপুর যাত্রী ছাউনিতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D