সিলেটে ২৫ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ পিকআপ জব্দ

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৪

সিলেটে ২৫ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ পিকআপ জব্দ

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২৫ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে।

সোমবার (২৪ জুন) ভোর ৫টায় মুরাদপুর বাইপাস পয়েন্টে গোয়াইনঘাট-জৈন্তাপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালায় পুলিশ।

সিলেট মহানগর ‍পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সীমান্ত এলাকার দিক থেকে বস্তাবোঝাই একটি সন্দেহজনক মিনি পিকআপ আসতে দেখে সংকেত দিলে পিকআপের অজ্ঞাতনামা চালক মুরাদপুরের শাহপরাণ (রহ:) সেতুর উত্তর দিকে পিকআপটি রেখে দৌড়ে পালিয়ে যায়। এসময় দেড় লাখ টাকা মূল্যের ২৫ বস্তা ভারতীয় চিনিসহ একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

এ ঘটনায় পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মহানগরের শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট