খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোয়াইনঘাটে দোয়া ও খাবার বিতরণ

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৪

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোয়াইনঘাটে দোয়া ও খাবার বিতরণ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার উপজেলার একটি বাজারে মিলাদ ও দোয়া মাহফিল শেষে বন্যাকবলিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিন, বিএনপি নেতা ইউনুস আলী, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী ও যুবদল নেতা ফখরুল ইসলাম সুমন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খাবার বিতরণ পূর্ব দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট