২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪
বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় একে একে খুলে দেওয়া হলো সিলেটের সকল পর্যটনকেন্দ্র। রবিবার (২৩ জুন) সকালে সিলেটের গেয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। পরে বিকালের দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর ও জৈন্তাপুর উপজেলার লালাখাল পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ ও জৈন্তাপুরের ইউএনও উম্মে সালিক রুমাইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটে চলতি মৌসুমে বন্যা পরিস্থিতি অবনতির পর দুই দফা পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে প্রথম ধাপে গত ৩০ মে সিলেটের সব কটি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরে বন্যা পরিস্থিতির উন্নতি হলে ৭ জুন থেকে সিলেটের সব কটি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার ঘোষণা হয়। দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির অবনতি হলে ১৮ জুন থেকে আবার সিলেটের সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রবিবার (২৩ জুন) থেকে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সব কটি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D