২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪
সুনামগঞ্জের তাহিরপুরে বৈদ্যুতিক খুঁটির উপরে উঠে লাইন চালু করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সুজন মিয়া নামে এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন। নিহত সুজন মিয়া মধ্যনগর উপজেলার রতনপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
শনিবার (২২ জুন) রাত দশটার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সুন্দরবন নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ‘নিহত সুজন মিয়া হতদরিদ্র পরিবারের সন্তান। তার পড়ালেখার খরচ মেটাতে স্থানীয়ভাবে ইলেকট্রিক ম্যান হিসেবে কাজ করত। ঘটনার সময় রাত ১০টার দিকে সুন্দরবন এলাকায় বিদ্যুৎ ছিল না।
স্থানীয়দের দাবি, বাদাঘাট সাব স্টেশনের এক কর্মকর্তা সুজনকে ওই লাইনে বিদ্যুৎ চালু করতে বললে সুজন সহ আরও দু-তিনজন ইলেকট্রিক মিস্ত্রী বিদ্যুতের খুঁটির উপরে গিয়ে উঠেন। কিন্তু কিছুসময় কাজ করার পর সুজন খুঁটির উপরে থাকা অবস্থায় ওই লাইনে বিদ্যুৎ সংযোগ হলে মারাত্মকভাবে বিদ্যুতস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট হয়ে ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।
এ বিষয়ে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মিলন কুমার কুন্ডু বলেন, ‘দুর্ঘটনার খবরটি শুনেছি। খুঁটির উপর উঠে বিদ্যুতের লাইন চালু করার বিষয়টি বিদ্যুৎ অফিস অবগত ছিল না। তাছাড়া নিহত সুজন মিয়া আমাদের বিদ্যুৎ বিভাগের কোনো কর্মচারীও ছিল না। নিহতের পরিবারের ক্ষতিপূরণের বিষয়টি আলোচনা করে দেখা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D