সিলেটে চোরাই পথে আসা ৭ কাটুন ভারতীয় আতশবাজি উদ্ধার

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪

সিলেটে চোরাই পথে আসা ৭ কাটুন ভারতীয় আতশবাজি উদ্ধার

সিলেটে একের পর এক ধরা পড়ছে ভারতীয় চোরাই চিনির চালান। একেক অভিযানে বিশাল অংকের টাকার চিনি আটক হলেও থামছে না চোরাচালান। এর মধ্যেই সিলেটে ধরা পড়েছে ভারতীয় আতশবাজি।

রবিবার (২৩ জুন) ভোরে মহানগরের এয়ারপোর্ট থানাধীন লাউগুল দারাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সাত কাটুন বিভিন্ন ধরনের ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়।

এ সময় চোরাই কাজে ব্যবহার করা একটি পিকআপ গাড়ি জব্দ করে পুলিশ। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম।

তিনি বলেন, আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট