সিলেটে ৩৯২ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ, গ্রেপ্তার ১

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২৪

সিলেটে ৩৯২ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ, গ্রেপ্তার ১

সিলেটের দক্ষিণসুরমা থেকে ৩৯২ বস্তা ভারতীয় চোরাইচিনিসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন রশিদপুরস্থ ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোষ্ট থেকে ট্রাকসহ এসব ভারতীয় চোরাই চিনি জব্দ করে পুলিশ।

এসময় গ্রেপ্তারকৃত গাড়ীচালক দেলোয়ার হোসেন (৪৪) বিয়ানীবাজার উপজেলার বড়দেশ গ্রামের আব্দুল খালিকের ছেলে।

সিলেট মহনগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ৩৯২ বস্তা ভারতীয় চোরাইচিনির বাজার মূল্য রয়েছে ২১ লাখ ৫৬ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত গাড়ীচালকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণসুরমা থানায় মামলা করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান মোহাম্মদ সাইফুল ইসলাম।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট