২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুন ২০, ২০২৪
মৌলভীবাজার সদর উপজেলায় বন্যার পানিতে ডুবে এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- পশ্চিম শ্যামেরকোনা গ্রামের ফয়সাল মিয়ার ছেলে সাদী মিয়া (৮) ও একই গ্রামের জমির আলীর ছেলে হৃদয় আহমেদ (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে তিনজন সাঁতার কাটতে গিয়ে স্রোতের টানে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে।
মৌলভীবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D