২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৪
ঈদের দিন (সোমবার) ভোররাত ৪টা থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়েছে। ইতোমধ্যে তলিয়ে গেছে নগরীর অনেক এলাকা। রাস্তাঘাট ডুবে পানি ঢুকেছে অনেকেরই বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। এ অবস্থায় ঈদগাহে মুসল্লির উপস্থিতি কম ছিলো। বেশিরভাগ মুসল্লি পার্শ্ববর্তী মসজিদে ঈদের জামাত আদায় করেছেন।
ভারী বর্ষণে সিলেট মহানগরের এয়ারপোর্ট রোড তলিয়ে গেছে। পায়রা, বাগবাড়ি, যতরপুর, উপশহর, মেন্দিবাগ, হাউজিং এস্টেট, শামীমাবাদসহ নগরীর নদীতীরবর্তী অন্তত ১০টি ওয়ার্ডের অনেক সড়কে হাটুর উপরে পানি। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন জলাবদ্ধ এলাকাগুলোর মানুষজন। অনেকেই ঈদের জামাতে যেতে পারেননি। তবে এই মূহুর্তে বন্যা পরিস্থিতি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
তিনি জানান, বৃষ্টি শুরু হওয়ার পর থেকে গতরাতে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করে গেছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে ২৪ ঘন্টায় সিলেটে ১৭৩.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে উজানের পাহাড়ি ঢলে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারীনদীর পানি ৩টি পয়েন্টে বিপৎসীমার ওপরে বইছে। সীমান্তবর্তী গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জেলা সদর ও উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন দুই লক্ষাধিক মানুষ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D