২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৪
ঈদের দিন (সোমবার) ভোররাত ৪টা থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়েছে। ইতোমধ্যে তলিয়ে গেছে মহানগরের অনেক এলাকা। রাস্তাঘাট ডুবে পানি ঢুকেছে অনেকেরই বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে।
এ অবস্থায় ঈদগাহে মুসল্লির উপস্থিতি ছিলো অনেক কম। বেশিরভাগ মুসল্লি পার্শ্ববর্তী মসজিদে ঈদের জামাত আদায় করেন।
জানা গেছে, ভারী বর্ষণে সিলেট মহানগরের এয়ারপোর্ট রোড তলিয়ে গেছে। অনেক সড়কে হাটুর উপরে পানি। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন জলাবদ্ধ এলাকাগুলোর মানুষজন। অনেকেই ঈদের জামাতে যেতে পারেননি।
আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিলো- ঈদের দিন সিলেট অঞ্চলে বৃষ্টি হতে পারে।
সকাল সোয়া ১০টায় এরিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D