২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৪
সিলেটের ওসমানীনগরে হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মৎস্যজীবী অজিত সরকারের (৪৭) লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৬ জুন) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের বানাইয়ার হাওরের মৈতনেরকান্দি এলাকা থেকে ফায়ার সার্র্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরিদল তার লাশ উদ্ধার করে।
অজিত সরকারের ব্যবহৃত ছাতা ও নৌকার বৈঠা শনিবার (১৫ জুন) হাওরে পাওয়া গেলেও ঘটনাস্থলের দুই কিলোমিটার দূরে গাভূরটিকি এলাকায় রবিবার বিকালে তার লাশ উদ্ধার পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বানাইয়া হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মৎস্যজীবী অজিত সরকার। তিনি সাদিপুর ইউনিয়নের লামা গাভুরটিকি গ্রামের মৃত ঠাকুরচান সরকারের ছেলে। শনিবার দিন ও রাতে ডুবুরি দল ও স্থানীয়রা হাওরের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। রবিবার বিকাল ৪টার দিকে হাওরের গাভূরটিকি এলাকায় পানিতে অজিত সরকারের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সিলেট থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করেন।
ওসমানীনগর থানার এসআই সবিনয় বৈদ্য লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D