২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৪
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ডাকাতিবাড়ী থেকে মাদক সম্রাট কালা মিয়া (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল সাড়ে ৫টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার কালা মিয়া উপজেলার তেলিখাল ইউনিয়নের ডাকাতিবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) আসাদুল ইসলাম, এসআই (নিঃ) অজয় চন্দ্র রায় ও এএসআই কানন কুমার দাসসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তেলিখাল ইউনিয়নের ডাকাতিবাড়ী গ্রামের মাদক ব্যবসায়ী কালা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় তার ঘরে তল্লাশী করে ২৮৮ বোতল ভারতীয় অফিসার’স চয়েজ মদ জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বনাথ থানায় আগেও একটি মামলা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মাসুদ জানান সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D