২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জুন ৮, ২০২৪
সিলেটের জকিগঞ্জ উপজেলায় জুবের আহমদ (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামের দিঘিরপাড় জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
নিহত জুবের বারঠাকুরী ইউপির আমলশীদ গ্রামের টমটম চালক জাকির হোসেনের ছেলে। পেশায় রাজমিস্ত্রী হিসেবে কাজ করতো সে।
এ ঘটনায় দেলোয়ার হোসেন (২৫) নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। সে একই গ্রামের মনির হোসেন মুন্নার ছেলে।
জানা যায়, শনিবার রাত ৮টার দিকে দিঘিরপার জামে মসজিদের পাশে ছুরি দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D