২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জুন ৮, ২০২৪
সিলেটে তিন ট্রাকবোঝাই ৯৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এসময় দুই চোরকারবারীকেও গ্রেপ্তার করা হয়।
শনিবার (৮ জুন) দুপুর দেড়টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল অভিযান চালিয়ে মোগলাবাজার থানার জকিগঞ্জ সড়কের কুচাইয়ের পাকপাঞ্জাতন মার্কেটের সামনে থেকে ট্রাক তিনটি আটক ও দুই চোরাকারীকে গ্রেফতার করা হয়। এসময় তিনটি ট্রাক থেকে ৯৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজারমূল্য ৫৬ লাখ ৪ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ি থানার বিজয়নগর গ্রামের মনিরুজ্জামান মন্টুর ছেলে মোহাম্মদ মেজর (২৭) ও ঝিনাইদহ সদর থানার শিকারপুর গ্রামের মো. জাহিদের ছেলে মোহাম্মদ ইয়াসিন (২০)।
তাদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় এজাহার দাখিল ও মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের এডিসি ( মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এরআগে গত ৬ জুন বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন উমাইরগাঁও এলাকায় একটি সড়কে সারিবদ্ধভাবে রাখা ভারতীয় চোরাই চিনি বোঝাই ১৪টি ট্রাক আটক করা হয়। এরপর থেকে এর সাথে জড়িত কারা এ নিয়ে সিলেটজুড়ে চলছে নানা আলোচনা।
এবিষয়ে পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ১৪টি ট্রাকে ২ হাজার ১১৪ বস্তা ভারতীয় চিনি পাওয়া গেছে। প্রতি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে। জব্দকৃত চিনির বাজার মূল্য ১ কোটি ৬৭ লাখ ১২ হাজার টাকা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D