২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুন ৮, ২০২৪
সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা গত শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় সিলেট নগরীর দক্ষিন সুরমার স্টেশন রোডস্থ সুরুজ আলী মার্কেটে শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর আহবায়ক সিসি নোমান হোসেন দুলাল এর সভাপতিত্বে ও সদস্য সিএম মোঃ মনিরুল ইসলাম সোহান এর পরিচালনায় পরিচিতি ও আলোচনা সভায় ১ম পর্বে নবগঠিত আহবায়ক কমিটির ১১ জন সদস্য শপথ গ্রহন করেন।
নবগঠিত আহবায়ক কমিটির সদস্যবৃন্দরা হলেন- আহবায়ক সিসি নোমান হোসেন দুলাল, সিএম জিয়াউল হাসান লায়েক, সিএম আল মামুন হেলাল, সিএম জালাল উদ্দিন জসলু, সিএম রুহুল আমিন রুহেল, সিএম ইকবাল কামাল, সিএম দিলওয়ার হোসেন, সিএম কামাল আহমেদ, সিএম মনিরুল ইসলাম সোহান, সিএম অপু আহমেদ, সিএম মকবুল হোসেন।
সভার ২য় পর্বে সংগঠনের নিজস্ব শিল্পী দলটিতে দুইজন কালচারাল অর্গেনাইজার সিও মনোনিত করে নতুনভাবে ঢেলে সাজানো ও সর্বসম্মতিক্রমে আগামী অক্টোবর মাসে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৪ পালনের সিদ্বান্ত গ্রহণ করা হয়। সভায় অনলাইন জুম মিটিংয়ে অংশ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সোহেল মুরাদ ও কয়েছ চৌধুরী। এছাড়া উপস্থিত সকল সিএম সদস্যরা বক্তব্য রাখেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D