২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুন ৭, ২০২৪
সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী তেলিকোনা গ্রামের দক্ষিণ পাড়ায় জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন (ইয়ান) করা হয়েছে।শুক্রবার (৭ জুন) বা’দ জুমুআ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা আবুল ফজল মোহাম্মদ আহমদ হোসাইনের সভাপতিত্বে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকালে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিববৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজাগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মুমিন, তেলিকানা পূর্বে পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান, জয়নগর নতুন জামে মসজিদের খতিব মাওলানা ওলিউর রহমান, জয়নগর জামে মসজিদের খতিব মাওলানা মাশুক আহমদ ও তেলিকোনা মাঝপাড়া জামে মসজিদের খতিব মাওলানা কাওছার আহমদ।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোঃ হোসাইন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব মিজানুর রহমান মিজান, বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুল মুক্তাদির, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ভান্ডারি, বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য জনাব মাশুক মিয়া, বিশিষ্ট মুরব্বী জনাব দিলোয়ার হোসেন, জনাব মন্তাজ আলী, জনাব আরজু মিয়া, জনাব সোয়াব উল্লাহ, জনাব নূর উদ্দীন, জনাব আফজল আলী, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজাজুল হোসেন, তেলিকোনা উত্তর পাড়া জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি আবুল কালাম, খাজাঞ্চি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ সিদ্দিকুর রহমান, সংগঠক বদরুল ইসলাম, বাতিঘর’র সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সমাজসেবক মোহাম্মদ আনসার আলী, ইসলামী যুব সংস্থা, তেলিকোনার সাংগঠনিক সম্পাদক মারজান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সাইদী হোসেন প্রমুখ।
তেলিকোনার দক্ষিণ পাড়ায় মসজিদ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন তেলিকোনা গ্রামের বিশিষ্ট মুরব্বী মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ আবু নছর, সিলেট জজ কোর্টের আইনজীবী এডভোকেট মাস-উদ হাসান, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মারুফ হোসাইন, গোপালনগর হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা হাফিজ আফতাব মিয়া, বিশ্বনাথের মোস্তফা টেইলার্সের স্বত্তাধিকারী গোলাম মোস্তফা, মাওলানা সাইফুদ্দীন, হাসসান আব্দুল্লাহ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D