২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুন ৬, ২০২৪
সিলেটে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ এর ২য় ধাপে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৬ জুন) বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ এর ২য় ধাপে নির্বাচিত সিলেটের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবল, সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিগণ শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের উদ্দেশে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সেবা করার জন্য জনপ্রতিনিধিদের নির্বাচিত করা হয়। আশা করছি শপথ বাক্যের মর্মার্থ বুকে ধারণ করে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশ সেবায় নিয়োজিত থাকবেন।
জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে যৌথভাবে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমস্যা, চাহিদা ইত্যাদি বিষয়ে অবগত হয়ে তা সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের অভিহিত করবেন। এতে জনগণ দ্রুত কাঙ্খিত সেবা পাবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বেগবান হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D