২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৪
সিলেটের সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় চিনির এ যাবতকালের সবচেয়ে বড় চালান জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন উমাইয়াগাও থেকে অভিযান চালিয়ে ভারতীয় চিনি বোঝাইকৃত ১৪টি ট্রাক, একটি মোটরসাইকেল ও প্রাইভেটকার আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আযবাহার আলী শেখ।
তিনি জানান, এসএমপি’র (সিলেট মেট্রোপলিটন পুলিশ) অভিযানে ১৪টি ভারতীয় চিনি বোঝাইকৃত ট্রাক আটক করা হয়। এসব ট্রাকে কত বস্তা চিনি আছে রয়েছে তা গণনা চলছে। এসময় একটা প্রাইভেটকার ও মোটরসাইকেল আটক করা হয়েছে।পরে বিস্তারিত বলা যাবে।
তিনি আরও জানান, অভিযানের সময় গাড়ি থেকে নেমে চোরাকারবারীরা দৌঁড়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।তাদের ধরতে অভিযান চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D