সিলেটে নদ-নদীর পানি কমায় মানুষ বাড়ি ফিরছে

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জুন ৪, ২০২৪

সিলেটে নদ-নদীর পানি কমায় মানুষ বাড়ি ফিরছে

টানা ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে।

সিলেটের বেশ কয়েকটি নদ-নদীর পানি বিভিন্ন পয়েন্ট থেকে নামতে শুরু করেছে। এতে করে ভেসে উঠছে বন্যায় তলিয়ে যাওয়া অনেক জায়গা। মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী কর্মকর্তা দীপক রঞ্জন দাশ।

তিনি জানান, সিলেটের বিভিন্ন নদীর পানি ধীরে ধীরে কমছে। যদিও সুরমা ও কুশিয়ারা নদীর তিনটি পয়েন্টের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরমধ্যে কানাইঘাট পয়েন্টের সুরমার পানির বিপদসীমা ১২ দশমিক ৭৫ হলেও তা ১৩ দশমিক ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারার অমলশিদ পয়েন্টে বর্তমানে ১৫ দশমিক ৬৭ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যা বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপরে। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারার পানির বিপদসীমা ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার থাকলেও বর্তমানে বিপদসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু সুরমার সিলেট পয়েন্টে মঙ্গলবার ভোর থেকে পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার নিচে এসেছে।

এদিকে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, সিলেটে সোমবার বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫২ দশমিক ২ মিলিমিটার। আর আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর দুইটা পর্যন্ত গড় বৃষ্টিপাত হয়েছে ২৯ দশমিক ৬ মিলিমিটার। এছাড়া দিনের অন্যান্য সময়ে বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট