দ্বিতীয় দিনে বিশাল সংগ্রহের পথে ভারত

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৭

দ্বিতীয় দিনে বিশাল সংগ্রহের পথে ভারত

হায়দারাবাদ : দ্বিতীয় দিনে বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে দেড়শ’ রানের জুটিতে ভারতকে বিশাল সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত তিন উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৪২৫ রান।

বিরাট কোহলি ১৫১ ও অজিঙ্কা রাহানে ৬৯ রান নিয়ে অপরাজিত আছেন।

হায়দারাবাদে অনুষ্ঠিত ঐতিহাসিক টেস্টে বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে টস জিতে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে স্বাগতিক ভারত।

প্রথমদিনে দুটি শত রানের জুটিতে ৩ উইকেটে ৩৫৬ রান সংগ্রহ করে ভারত। তিন অঙ্ক ছুঁয়ে ফিরে গেছেন উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়।

এর আগে বৃহস্পতিবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

ভারতের মাটিতে এটিই বাংলাদেশের প্রথম কোনো দ্বি-পাক্ষিক সিরিজ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম দিন শেষে স্কোর ছিলঃ

ভারত ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৫৬/৩ (রাহুল ২, বিজয় ১০৮, পুজারা ৮৩, কোহলি ১১১*, রাহানে ৪৫*, তাসকিন ১/৬৮, রাব্বি ০/৯১, সৌম্য ০/৪, মিরাজ ১/৯৩, সাকিব ০/৪৫, তাইজুল ১/৫০, সাব্বির ০/১০)।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট