২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৭
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান নিরুল ইসলাম জানিয়েছেন, জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমসহ ২২টি হত্যা ও হত্যা চেষ্টার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে গুলশান হামলার অত্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।
শনিবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এরআগে শুক্রবার রাতে রাজীব গান্ধীকে টাঙ্গাইলের অ্যালেঙ্গা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, গত বছর গুলশান হামলার পর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একের পর এক অভিযানে জেএমবির কমান্ডার গ্রেপ্তার এবং নিহত হওয়ার পর রাজীব গান্ধীর ওপরে ঢাকায় হামলা চালানোর দায়িত্ব আসে।
গুলশান হামলার আগে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও রাজীব গান্ধীর কথা বলা হয়েছিল। গত ২৭ জুন দেওয়া এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, উত্তরাঞ্চলের জঙ্গি অধ্যুষিত জেলায় পুলিশের টানা অভিযানে জেএমবির সদস্যরা ওই অঞ্চল ছাড়তে বাধ্য হয়। এ সময় একটি গ্রুপ ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে আশ্রয় নেয়। এই গ্রুপের দলনেতা রাজীব গান্ধী ওরফে শান্ত ওরফে সুভাষ ওরফে আদিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D