৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মে ৮, ২০২৩
সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন ছালিয়া গ্রামে গৃহকর্মী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে গৃহকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম আব্দুল হামিদ ওরফে পাটা হামিদ (৫৫)।
সম্প্রতি এ ঘটনা ঘটলেও শিশুটির অবস্থা খারাপ হওয়ায় শনিবার (৬ মে) তা জানাজানি হয়। পরে এদিন রাতেই ওই শিশুটিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
শিশুটির চাচা জানান, গেল রমজান মাসে একই এলাকার বাসিন্দা পাটা হামিদের স্ত্রী তাকে বাড়িতে কাজের জন্য নেন। সেখানে থাকা অবস্থায় হামিদ মেয়েটিকে ধর্ষণ করে। কাউকে না বলতে তাকে ভয়ভীতি দেখানো হয়। ঈদের পর সে বাড়িতে চলে আসে। গত ৬ মে শনিবার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে ঘটনা প্রকাশ্যে আসে।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন সিপন জানান, তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানানো উচিত ছিল। তার পরও ওসিসি থেকে কাগজপত্র নিয়ে এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D