৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৩
সুনামগঞ্জ পৌরসভায় দুই অটো চালকের মারামারি থামাতে গিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ফারুক আহমদ নামের এক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১টায় পৌরসভার নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক মিয়া শহরের মাইজবাড়ী এলাকার ওয়ারিস আলীর ছেলে।
খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর পয়েন্টে দুই অটো রিকশা ড্রাইভার নাজমুল ও রুমানের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে এর জেরে নাজমুল ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে রুমানের ওপর আক্রমণ করে।
এ সময় মারামারি ঠেকাতে গেলে স্থানীয় ব্যবসায়ী ফারুক আহমেদ ছুরিকাঘাতে আহত হন। পরে স্থানীয়রা ফারুক আহমদকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সিসি ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থার কথা জানিয়েছেন সদর থানার ওসি জানিয়েছেন। এ ঘটনায় নাজমুলসহ ৩ জনকে আটক করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D