৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬
সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচশ টাকার পাওনা নিয়ে বিরোধের জেরে জয় মহাপাত্র (২০) নামের এক যুবককে বিষ খাইয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি আমিরুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে সিলেট নগরীর শিবগঞ্জ বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আমিরুল দিরাই উপজেলার বুরহানপুর এলাকার মৃত হাজী মদরিছ মিয়ার ছেলে।
র্যাব জানায়, ঘটনার প্রায় দেড় মাস আগে জয় মহাপাত্র আসামি আমিরুলের নিকট থেকে সাড়ে পাঁচ হাজার টাকায় একটি পুরনো মোবাইল ফোন কেনেন। ক্রয়ের সময় পাঁচ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ৫০০ টাকা পরে দেওয়ার কথা ছিল। গত ০৮ জানুয়ারি সকালে দিরাইয়ের ভাঙ্গাডহর এলাকায় কালভার্টের পাশে জয়ের কাছে ওই টাকা দাবি করেন আমিরুল। জয় তাৎক্ষণিক টাকা দিতে না পারায় আমিরুল জোরপূর্বক মোবাইলটি কেড়ে নেন এবং সিম কার্ড নিতে বিকেলে তার দোকানে যেতে বলেন।
মামলা সূত্রে জানা যায়, এদিন বিকেলে জয় তার সিম কার্ড আনতে আমিরুলের মুদি দোকানে গেলে আমিরুল দোকানের দরজা বন্ধ করে জয়কে মারধর করেন। এসময় গ্লাসের পানিতে বিষ মিশিয়ে তাকে জোরপূর্বক পান করান। বাড়িতে ফেরার পর জয় অসুস্থ হয়ে বার বার বমি করতে থাকলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ৯ জানুয়ারী সকালে চিকিৎসাধীন অবস্থায় জয় মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক থাকা আমিরুলকে ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব-৯। অবশেষে র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্প (সিপিসি-৩) ও সদর কোম্পানির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব নিশ্চিত করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D