১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন ফের পিছিয়ে আগামী ১২ জানুয়ারি পুননির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার খালেদা জিয়ার আবেদনে চতুর্থবারের মতো অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন পিছিয়ে নতুন দিন ধার্য করেন রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের অস্থায়ী আদালত।
এর আগে, মামলায় হাজিরা দিতে সকাল সাড়ে ১০টায় গুলশানের বাসা থেকে রওনা হয়ে বেলা ১১টা ২৫ মিনিটে আদালতে পৌঁছেন খালেদা জিয়া।
বৃহস্পতিবার অসমাপ্ত বক্তব্য পাঠের দিন ধার্য ছিল। তবে তার আইনজীবীরা এ বিষয়ে উচ্চ আদালতে করা আবেদন শুনানির অপেক্ষায় থাকার কথা উল্লেখ করে সময়ের আবেদন জানান। এক সপ্তাহ পিছিয়ে আগামী ১২ জানুয়ারি পুনর্নির্ধারণ করেন আদালত।
এর আগেও আরো তিনবার আবেদন জানিয়েছে দিন পিছিয়ে নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ফজলুল হক মিলন, বিলকিস জাহান শিরিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D